More

    লঞ্চ থেকে মেঘনায় যুবকের ঝাপ

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট : বরিশাল-ঢাকা নদী পথের মেঘনায়  লঞ্চ থেকে ঝাপ দিয়ে নিখোঁজ হয়েছে নগরীর কালীবাড়ি রোডের যুবক শেখ রেফাত মাহমুদ সাধ (২৭)।
    শুক্রবার রাতে এমভি শুভরাজ – ৯ লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় বলে জানিয়েছে তার পরিবার। ওই যুবক  নগরীর কালীবাড়ি রোডের বাসিন্দা ঠিকাদার শেখ আসলাম মাহমুদের ছেলে। লঞ্চের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে দেখা গেছে, শুক্রবার রাত দেড়টার দিকে লঞ্চ থেকে নদীতে ঝাঁপিয়ে পড়েছেন সাধ।তার বাবা শেখ আসলাম মাহমুদ বলেন, শেখ রেফাত মাহমুদ সাধ ব্রজমোহন কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগে মাস্টার্স সম্পন করেছে। আবুল খায়ের গ্রুপ অব কোম্পানিতে তার নিয়োগ হয়েছে। গত শনিবার সেখানে যোগদানের কথা ছিল। চাকরিতে যোগদান করতে শুক্রবার বরিশাল থেকে শুভরাজ-৯ লঞ্চে ঢাকা রওনা হয় সে।সিসি টিভি ফুটেজ থেকে দেখা গেছে, শুক্রবার রাত ১টা ১৬ মিনিটের দিকে লঞ্চের দ্বিতীয় তলার কেবিনে পাশে রেলিং ধরে নদীর দিকে তাকিয়ে রয়েছে। লঞ্চ থেকে নিচে তাকিয়ে দেখেছে। রাত ১টা ৩৩ মিনিটে রেলিংয়ের ওপর উঠে ঝাঁপ দিতে গিয়ে থেমে যায়। এক পা রেলিংয়ের বাইরে দিয়ে কিছু সময় দাঁড়িয়ে ছিল। পাশে আরও দুই যাত্রী থাকলেও তারা বিষয়টি কোনো কিছু খেয়াল করেনি। মিনিট খানেক সময় দাঁড়িয়ে থাকার পর নদীতে ঝাঁপ দিয়েছে সাধ।
    তার নিখোঁজ হওয়ার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় শেখ আসলাম মাহমুদ জিডি করেন।এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, আমিও ভিডিও দেখেছি। জিডির তদন্তকারী কর্মকর্তা যে স্থান থেকে ঝাঁপ দিয়েছে, সেই স্থান চিহ্নিত করার চেষ্টা করছেন। এ ছাড়া সাধের সন্ধান পেতে প্রত্যেকটি থানায় বার্তা দেওয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Zwischen Einfachheit und Verzicht: Wettanbieter ohne Oasis im Alltagstest

    Wettanbieter ohne Oasis: Ein Blick auf einfache Wettplattformen im Praxistest Warum entscheiden sich Spieler für Wettanbieter ohne Oasis? Es gibt inzwischen...