More

    পদ্মা সেতুতে ৯ বাইকার জরিমানার কবলে

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট : উদ্বোধনের পরে এই প্রথম পদ্মা সেতুতে মোটর সাইকেল চালানোর সুযোগ পেয়েছে বাইকাররা। বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে এ সুযোগ দেয়া হয়। তা সত্বেও অনেক চালকই মানছেন না কর্তৃপক্ষের নির্দেশনা। সেতুতে সেলফি তোলাসহ নানা উপায়ে নিয়ম ভাঙছেন মোটরসাইকেলচালকরা। ফলে জরিমানা গুনলেন ৯ মোটরসাইকেলচালক।

    আজ শুক্রবার (২১ এপ্রিল) ঈদ যাত্রায় নিয়ম ভাঙার দায়ে ৯ মোটরসাইকেলচালকের কাছ থেকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক পুলিশ। এর মধ্যে কেউ সেতুতে দাঁড়িয়ে ছবি তুলছিলেন, কেউ লেন না মেনে চলছিলেন।

    মুন্সীগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পদ্মা সেতুতে অভিযান শেষে মোট ৯ জনের কাছ থেকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোটরসাইকেল চলাচলের জন্য নির্দিষ্ট লেন থাকার পরেও অনেকে মানছেন তা। অনেকেই লেনে মোটরসাইকেল থামিয়ে সেলফি নিচ্ছেন। এসব কারণে সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক জরিমানা করা হয়েছে।

    কিছু শর্ত সাপেক্ষে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়। এর মধ্যে শর্ত ছিল- সেতুতে দাঁড়িয়ে কোনো অবস্থাতেই ছবি তোলা যাবে না এবং নির্দিষ্ট লেনের বাইরে যাওয়া যাবে না। কিন্তু তারা শর্ত ভঙ্গ করায় ট্রাফিক আইনে এই জরিমানা করা হয়।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....