More

    ডাসারে ছিনতাইকারী চক্রের  ৭ নারী  সদস্য আটক

    অবশ্যই পরুন

    ডাসার-কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি
    মাদারীপুরের ডাসার নবগ্রামে স্মাটকার্ড বিতরণকালে ছিনতাইয়ের সময়  ছিনতাইকারী চক্রের ৭ নারী চক্রের সদস্য আটক করেছে স্থানীয়  জনতা।
    শনিবার(২৯ এপ্রিল)বেলা ১১ দিকে উপজেলার নবগ্রাম ইউনিয়নে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী ও সরজমিনে গিয়ে জানাগেছে, উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে স্মাটকার্ড বিতরণকালে বীরমুক্তিযোদ্ধা চিন্তাময়ী বাড়ৈর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় হাতেনাতে প্রথমে দুই নারী ছিনতাই চক্রের সদস্য আটক হয়। একই সময়ে স্মাটকার্ড সংগ্রহ করতে আসা আরও কিছু ভুক্তভোগীদের অভিযোগের  ভিত্তিতে ঘটনা স্থান থেকে আরও নারী ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করে স্থানীয় জনতা।পরে  পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসলে ছিনতাইকারী নারী ৭ সদস্যকে পুলিশের হাতে সোপর্দ করে, স্থানীয় জনতা।আটককৃত ছিনতাই চক্রের সদস্যরা হলেন- নিহারারা (৫০),রেক্সোনা (৪০) পারুল (৩৫) রোজিনা (৩০) সাহিদা (৮০) লামিয়া (৩০)।চক্রের সদস্যরা তাদের ঠিকানা প্রাথমিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জানান।
    ভূক্তভোগী কাকলি সরকার বলেন,স্মাটকার্ড নেওয়ার সময় প্রচুর ভীড় ছিল। এসময় ছিনতাই চক্রের
    তিন সদস্য আমাকে ঘিরে ধরে।পরে গলায় হাত দিয়ে দেখি আমার স্বর্ণের চেইন নেই।আমি তাদের শাস্তি চাই।
    এবিষয়ে নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার  জানান- সকাল থেকে শান্তিপূর্ণভাবে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে স্মাটকার্ড বিতরণ কর্মসূচি ছিল।এসময় একদল মহিলা ছিনতাইকারী চক্রের সদস্যরা ভীড়ের মধ্যে ঢুকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় জনগন তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়।এরা সংঘবদ্ধ ছিনতাকারী চক্রের সদস্য।
     ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান জানান ছিনতাই চক্রের নারী ৭ সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন তাদের বিরুদ্ধে আইনের ধারায় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    River Dragons Dip Into our 2026 Slots Online Pokies site Game Review

    Five reels and three rows make up the layout of the slot, with bets of up to $500 per...