More

    দাম বাড়লো সয়াবিন তেলের

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট : আবারও বাড়লো সয়াবিন তেলের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে। খোলা সয়াবিনের লিটারে ৯ টাকা আর ৫ লিটারের বোতলে দাম বেড়েছে ৬৪ টাকা। অন্যদিকে পাম সুপার তেলের লিটারে বাড়ানো হয়েছে ১৮ টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম আজ থেকেই কার্যকর হবে। ভোজ্যতেল আমদানিতে সরকার প্রদত্ত ভ্যাট অব্যাহতি গত ৩০ এপ্রিল তারিখে শেষ হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

    নতুন মূল্য অনুযায়ী খোলা সয়াবিন লিটারপ্রতি ১৭৬ টাকা, বোতলজাত সয়াবিন লিটারপ্রতি ১৯৯ টাকা, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৯৬০ টাকা, পাম সুপার খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
    এর আগে খোলা সয়াবিন তেলের দাম ছিল প্রতি লিটার ১৬৭ টাকা ও বোতলজাত প্রতি লিটার ১৮৭ টাকা। এ ছাড়া, ৫ লিটারের বোতলের দাম ছিল ৯০৬ টাকা। খোলা পাম তেলের দাম ছিল ১১৭ টাকা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    River Dragons Dip Into our 2026 Slots Online Pokies site Game Review

    Five reels and three rows make up the layout of the slot, with bets of up to $500 per...