More

    কালকিনিতে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
    মাদারীপুরের কালকিনিতে ইতি আক্তার(১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত ইতি আক্তার উপজেলার এনানগর এলাকার দরিচর-লক্ষিপুর গ্রামের সরোয়ার বেপারীর মেয়ে ও দরিচর মাদ্রাসার ছাত্রী।
    আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
    পুলিশ ও এলাকা সূত্রে জানাগেছে, ইতি আক্তার গত বুধবার দুপুরে ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষা শেষে রাতে ঘড়ে বসে টিভিতে বিভিন্ন সিরিয়াল দেখতে বসে। কিন্তু ইতি পড়া-লেখা বন্ধ রেখে টিভি দেখায় তার মা বিউটি বেগম ক্ষিপ্ত হয়ে তাকে বকা দেয়। এ নিয়ে মা মেয়ের মাঝে বাকবিতন্ডা হয়। এর জের ধরে ইতি অভিমান করে রাতে ঘুমিয়ে পড়ে। আজ বৃহস্পতিবার সকালে ইতি অসুস্থ্য হয়ে পড়লে তাকে কালকিনি হাসপাতালে ভর্তি করে তার পরিবারের লোকজন। দুপুরে ইতি আক্তার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বসে মারা৷ যায়। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে ইতির লাশ উদ্ধার করেন।
    নিহতের বাবা সরোয়ার বেপারী বলেন, আমার মেয়ে সাথে তার মায়ের টিভি দেখা নিয়ে ঝগড়া হয়েছে। তবে শুনেছি সে চাউলের পোকা মাড়া ওষুধ খেয়েছে।
    চিকিৎসক জাহিদ হাসান জানান, তার পেটে পয়জন পাওয়া গেছিলো।
    কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) শাখোয়াত হোসেন  বলেন, চিকিৎসকরা আমাদের জানিয়েছে পেটে পয়জন পাওয়া গেছে। সে কারনে মৃত্যু হয়েছে। তদন্ত সাপেক্ষে বিষয়টি দেখা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    If you would like multiple membership, check in on most other sweepstakes gambling enterprises instead

    On Splash Coins, it is small, simple, and generally simply demands a picture of the ID or a beneficial...