More

    কুষ্টিয়ার নিখোঁজ চাল ব্যবসায়ীকে বরিশাল থেকে উদ্ধার

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়ার নিখোঁজ চাল ব্যবসায়ীকে ২৩ দিন পর বরিশাল থেকে উদ্ধার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। ওই ব্যবসায়ীর নাম শরিফুল ইসলাম। তিনি কুষ্টিয়ার ত্রিমোহনী বারখাদা এলাকার চাল ব্যবসায়ী।

    বৃহস্পতিবার (১৮ মে) দুপুরের দিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বিআরটিসি বাস কাউন্টার থেকে তাকে উদ্ধার করা হয়।

    এর আগে গত ২৭ এপ্রিল বিকেলে চাল কেনার জন্য  খাজানগর মোকামের উদ্দেশে রওনা দেওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। নিখোঁজের একদিন পর তার মোটরসাইকেল (কুষ্টিয়া-এ- ১১-০৬৪১) ও মোবাইল  চশমা  কুষ্টিয়ার মিরপুরে কামারপাড়া ভারল মাঠ সংলগ্ন ভুট্টা ক্ষেতের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

    এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদৎ হোসেন বলেন, বারখাদা এলাকার চালব্যাবসায়ী শরিফুল ইসলাম ফাহিম গত ২৭ এপ্রিলে নিখোঁজ হলে তার স্ত্রী রেজিয়া খাতুন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার তদন্ত চলাকালীন এস আই সুফল ও মুনসাদদের সহযোগিতায় তাকে বরিশাল থেকে উদ্ধার করা হয়। তবে কি কারণে তিনি নিখোঁজ ছিলেন এ বিষয়ে জানা যায়নি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Anmerken Diese jedoch, auf diese weise zu handen die mehrheit Bonusangebote eine Einzahlung von 22 � unvermeidlich wird

    An dieser stelle mochten unsereiner notig klaren, so parece einander nebensachlich inside jedem weiteren Angeschlossen Casinos unserer Topliste um...