More

    রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান

    অবশ্যই পরুন

    বিএনপির পদযাত্রাকে ঘিরে রাজশাহী শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

     সোর্সঃ সমকাল

    শহরের কোথাও মানুষজনকে জড়ো হতে দেখলেই তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। নগরীর সাহেব বাজার, রাণী বাজার ও সোনাদিঘীর মোড় এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

    পুলিশের তল্লাশি

     

    বিএনপির রাজশাহী মহানগর কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

    যেকোনো ধরনের অপ্রীতিকার পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক।

    রাজশাহী শহরে যানবাহন চলাচল বন্ধ 

     

    তিনি বলেন, জনগণ যেন সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে তা নিশ্চিত করতে চাই। সরকারি মালামাল ও জানমালের নিরাপত্তা দিতে চাই।

    বিজয় কুমার বসাক বলেন, এখানে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে আমাদের কাছে এমন গোয়েন্দা তথ্য আছে। সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ যেন কোনো ধরনের ঘটনা ঘটিয়ে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

    সোর্সঃ সমকাল

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Greatest New Online casinos 2026 Examined Of the Community Pros

    The brand new brand's manage openness and you can member worthy of is evident as a consequence of the...