More

    ‘নৌকা ছাড়া কেউ কেন্দ্রে আসতে পারবে না’ বলা আজিজুরের প্রার্থিতা বাতিল

    অবশ্যই পরুন

    নৌকার প্রার্থী ছাড়া কাউকে ভোট কেন্দ্রে আসতে দেওয়া হবে না’ বলে ভীতিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

    বুধবার (২৪ মে) নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।

    জাহাঙ্গীর আলম বলেন, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং প্রার্থী তা স্বীকার করে নেওয়ায় লাতিম প্রতীকের কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করেছেন।

    আজিজুর রহমান গত সোমবার (২২ মে) সন্ধ্যায় গাজীপুরের পূবাইল এলাকার কোলের বাজার এলাকায় মিছিল ও জনসভা করেন। এই জনসভায় তিনি ‘নৌকার প্রার্থী ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেওয়া হবে না’ বলে ভয়ানক ও ভীতিকর বক্তব্য দেন, যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

    বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এলে রিটার্নিং কর্মকর্তা ঘটনা তদন্ত করে ইসির নির্দেশে প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় কাউন্সিলর প্রার্থী আজিজুরকে তলব করেছে ইসি।

    ইসির মতে, অবৈধ মিছিল, জনসভা এবং ভয়ভীতি প্রদর্শন স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৯১ এবং সিটি কর্পোরেশন (নির্বাচন পরিচালনা) বিধি-২০১৬ এর ৩১ ও ৩২ বিধি লঙ্ঘন।

    ইসি সচিব জাহাঙ্গীর বলেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের উপস্থিতিতে ৪ নির্বাচন কমিশনারের সামনে ব্যাখ্যা দেওয়ার পর প্রার্থী তার দায় স্বীকার করে ক্ষমা চান। কিন্তু তা মানা হয়নি। পরে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিলের ঘোষণা দেয় কমিশন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Greatest New Online casinos 2026 Examined Of the Community Pros

    The brand new brand's manage openness and you can member worthy of is evident as a consequence of the...