More

    ঈদের ছুটি বাড়ল আরও একদিন

    অবশ্যই পরুন

    সোমবার (১৯ জুন) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আগামী ২৭ জুন ছুটি অনুমোদন করা হয়।

    আসন্ন ঈদুল আজহায় সরকারি চাকুরেদের ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বৈঠকের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে, ঈদুল আজহার ছুটি একদিন (২৭ জুন) বাড়াতে সুপারিশ করে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি। ঈদের সময় সড়কে চাপ ও ভোগান্তি কমাতে এই সুপারিশ করা হয়েছে বলে জানান কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

    ঈদুল আজহায় সরকারি ছুটি বরাবরই তিন দিন থাকে। আগামী ২৯ জুন ঈদুল আজহা ধরে এবার ছুটি নির্ধারিত রয়েছে ২৮, ২৯ ও ৩০ জুন। সরকারের নির্বাহী আদেশে ২৭ জুন ছুটি ঘোষণা করায় ১ জুলাইয়ের (শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটি পাবে সরকারি চাকরিজীবীরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    No-deposit Extra Requirements New Real money Gambling establishment Incentive Password

    not, it permits professionals so you're able to most readily useful upwards the Impress Coin harmony and you...