More

    বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেলেন বিলকিস জাহান শিরিন

    অবশ্যই পরুন

    বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক হলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে বিএনপি নেত্রী শিরীন প্রশাসক হওয়ায় বরিশালে বিএনপির নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

    রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুয়ায়ী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

    নিয়োগ করা প্রশাসক সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

    বিলকিস আক্তার জাহান শিরীনের ঘনিষ্ঠ সহচর জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য মুশফিকুল হাসান মাসুম বলেন, শিরীন আপা বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন। এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছেন। বিলকিস জাহান শিরীন তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ এ নিয়ে ফেসবুকে বরিশালের বিএনপি নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

    এ বিষয়ে জানতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

    জানা গেছে, শিরীন বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের এজিএস ছিলেন। তিনি একাধারে মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল)।

    প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি বরিশাল ডট নিউজে ‘প্রশাসক পদে আলোচনায় আলাল-শিরীনের নাম’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে তোলপাড় সৃষ্টি হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Délai de Retrait de Rivo Casino : Combien de Temps Cela Prend-Il Vraiment ?

    SommaireIntroduction aux Méthodes de Retrait et Délais GénérauxLe Processus de Vérification (KYC) : Une Étape ObligatoireTableau des Délais de...