More

    কালকিনিতে সোনালী ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    কালকিনি প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে দেশ ও জাতির মঙ্গল, ব্যাংকের সমৃদ্ধি এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ কামনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সোনালী ব্যাংক পিএলসি-এর কালকিনি শাখা।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাদুজ্জামান শেখ।

    এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও ব্যাংকের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার অনুষ্ঠিত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মাদারীপুরে মাদ্রাসা ও এতিমখানায় সৌদি খেজুর বিতরণ

    কালকিনি প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি সরকারের পক্ষ থেকে পাঠানো খেজুর মাদারীপুর জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ...