More

     ঈদুল ফিতর উপলক্ষ্যে দুস্থ-অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে কালকিনি পৌরসভা কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্‌বোধন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্‌বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. আনিসুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন, পৌরসভার প্রকৌশলী রাকিব হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোজাহেদুল সোহাগ জানান, উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ১৪ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এই ভিজিএফের চাল বিতরণ করা হবে। প্রতিটি পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে পর্যায়ক্রমে এসব চাল বিতরণ করা হবে। অন্যদিকে কালকিনি পৌরসভার ৯টি ওয়ার্ডের আরও এক হাজার ৪২৫টি পরিবারের মাঝেও ভিজিএফের চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার।

    উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বলেন, “সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচির চাল প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দিতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে, যাতে সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When they do not, predict verification factors after you just be sure to cash-out

    Trying outsmart the device which have numerous membership? But don't ignore the KYC (Know The Customer) step, or distributions...