More

    বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন বেপারীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান

    অবশ্যই পরুন

    মো.নাসির উদ্দিন ফকির লিটন কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর (৭নং ওয়ার্ড) নিবাসী বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন বেপারী আর নেই। তিনি বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বেলা ১১টায় মরহুম বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন বেপারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় গার্ড অব অনার প্রদান করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন।

    এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ফজলুল হক বেপারী, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল জলিল, খাসের হাট ফাঁড়ি অফিসার ইনচার্জসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When they do not, predict verification factors after you just be sure to cash-out

    Trying outsmart the device which have numerous membership? But don't ignore the KYC (Know The Customer) step, or distributions...