More

    বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ এখন ঢাকায়

    অবশ্যই পরুন

    ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার ভোর সাড়ে পাঁচটায় তাকে বহন করা বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    সোমবার (৩ জুলাই) ভোরে নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে ঢাকায় এসেছেন মার্টিনেজ। তার সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত স্টাফ। প্রিয় খেলোয়াড়কে একনজর দেখতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে ভিড় জমান ভক্তরা।

    কাতার বিশ্বকাপ থেকেই শুনে এসেছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আবেগের কথা। স্বদেশি টিভি চ্যানেলে আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনাও দেখেছেন তিনি। সেই বাংলাদেশে আসতে চেয়েছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার সেই ইচ্ছা পূরণ হয়েছে।

    আজ বিকেলেই কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মার্টিনেজের, সেখানে দুই দিনব্যাপী অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে কিছুক্ষণ অবস্থান করে মার্টিনেজ গণভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে হতে পারে স্মারকস্বরূপ জার্সি হস্তান্তর অনুষ্ঠান।

    নেক্সট ভেনচার্স জানিয়েছে, মার্টিনেজ তার সফরের সময় এই প্রতিষ্ঠানের কার্যালয়ে ফটোশুট, শর্ট ইন্টারভিউর মতো কার্যক্রমে অংশ নেবেন। এ সময় সীমিত কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, খেলোয়াড়সহ কিছু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকবেন।

    তাদের মধ্যে আছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    If you would like multiple membership, check in on most other sweepstakes gambling enterprises instead

    On Splash Coins, it is small, simple, and generally simply demands a picture of the ID or a beneficial...