More

    কালকিনিতে খালের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

    অবশ্যই পরুন

    মোঃ নাসিরউদ্দিন (মাদারীপুর) প্রতিনিধিঃ
    মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে বিহান মিত্র নামে দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর মৃত্যুতে স্বজনদের বুকফাটা আর্তনাদ। নিহত শিশু বিহান মিত্র পৌর এলাকার দক্ষিন রাজদী গ্রামের নেপাল মিত্রের ছেলে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
    হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, শিশু বিহান মিত্র সবার চোখ ফাকি দিয়ে একা তার বাড়ির পাশের খালপাড় খেলতে যায়। এসময় তার পা পিচলে খালে উল্টে পড়ে গিয়ে গভীর পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
    এ ব্যাপারে কালকিনি হাসপাতালের চিকিৎসক সুমিত্রা রায় জানান, পানিতে ডুবে গিয়েই শিশুর মৃত্য হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নির্বাচন সামনে রেখে বেতাগীতে যৌথ বাহিনীর মহড়া ও টহল

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি জাতীয় সংসদ নির্বাচন সামনেরেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বরগুনার বেতাগীতে যৌথ বাহিনীর মহড়া টহল...