More

    তারেকের বক্তব্য সরানোর নির্দেশে আইনজীবীদের মধ্যে হট্টগোল

    অবশ্যই পরুন

    অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য সরানোর নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে হাইকোর্টের এজলাস কক্ষে বিএনপিপন্থী ও আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে হইচই, হট্টগোল ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় কোর্টে অচলাবস্থার সৃষ্টি হয়। এক পর্যায়ে বিচারপতিরা এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। বিচারপতিরা চলে যাওয়ার সময় বিএনপিপন্থী আইনজীবীরা ‘শেইম শেইম’ বলে চিৎকার করতে থাকেন।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজাপ্রাপ্ত তারেক রহমানের সাম্প্রতিক দেওয়া সব বক্তব্য অনলাইন থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

    প্রসঙ্গত, এক রিট আবেদনের প্রেক্ষিতে ২০১৫ সালের ৭ জানুয়ারি তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একইসঙ্গে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন।

    ওই রুল শুনানির জন্য আট বছর পর হাইকোর্টে আবেদন জানায় রিটকারী পক্ষ। কিন্তু তারেক রহমানের ঠিকানা ভুল থাকায় নোটিশ সঠিকভাবে জারি হয়নি। এ কারণে ঠিকানা সংশোধন করে ফের আবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। ওই নির্দেশনা মোতাবেক তারেক রহমানের ঠিকানা সংশোধন করে নোটিশ জারির নির্দেশ দেন আদালত। এরপরই গত সপ্তাহে নোটিশ জারি করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    If you would like multiple membership, check in on most other sweepstakes gambling enterprises instead

    On Splash Coins, it is small, simple, and generally simply demands a picture of the ID or a beneficial...