More

    বরিশালে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। ৩৬৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। রোববার (৮ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান।

    মৃতরা হলেন- পটুয়াখালী সদর উপজেলার সৈকত (২৯), বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রীনা (৩৮), জেলার বাকেরগঞ্জ উপজেলার নিতাই (৭৫) ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ইয়াসিন (৭৫)।

    এর মধ্যে তিন জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছর এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৭ হাজার ১৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

    এরমধ্যে সুস্থ হয়েছেন ২৫ হাজার ৮৬৮ জন। বিভাগে এখন পর্যন্ত ১১৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১৪৫, পটুয়াখালীতে ৬৮ জন, পিরোজপুরে ৭৬ জন, ভোলায় ২৭ জন, বরগুনায় ৪২ জন ও ঝালকাঠিতে ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

    রোববার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ৩৩ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন বলে যানা গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    My favourite game is Super Roulette, You to Black-jack, Crazy Date, and you can Price Baccarat

    Jackpot Urban area Local casino British has actually more than 700 games all over several kinds One of several 400+...