More

    নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, হেলপার নিহত

    অবশ্যই পরুন

    বরিশালে বেপরোয়া গতির গোল্ডেন লাইন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ছিটকে পড়ে। এতে বাসটির হেলপার আল-আমিন (২৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

    শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার একটি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী গ্রামের ফরহাদ হাওলাদারের ছেলে।

    পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করে বাসের নিচে চাপা পড়া হেলপারের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর কিছু সময় গাড়ি চলাচল বন্ধ থাকলেও সড়ক এখন স্বাভাবিক রয়েছে।

    বাসটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশে আসছিল। গৌরনদী উপজেলার একটি হাসপাতালের সামনে বেলা ১১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসটির হেলপার আল-আমিন নিহত হন। দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

    যার মধ্যে গুরুতর আহত ৮ জনকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসটির গতি বেপরোয়া ছিল। আরেকটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spinbitapp Neteller Deposit, Withdraw, and Fees

    ContentsIntroducing Spinbitapp and NetellerHow to Make a Neteller Deposit at SpinbitappWithdrawing Your Winnings to NetellerFees, Limits, and Important ConsiderationsTroubleshooting...