More

    বরিশালে ইলিশ ধরায় ৩১ জেলের কারাদণ্ড

    অবশ্যই পরুন

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৩১ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    রোববার (১৫ অক্টোবর) সকাল ৯টায় বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত জানান।

    বিভাগীয় মৎস্য অফিসের তথ্যানুযায়ী, শনিবার (১৪ অক্টোবর) বরিশাল বিভাগে ১০৪টি অভিযানে ৪১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব অভিযানে ১৬৬ কেজি ইলিশ, এক হাজার ১৯৯ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

    এছাড়া বরিশালে ২৬ জন, পটুয়াখালীতে চারজন ও ভোলায় তিনজনের বিরুদ্ধে মোট ৩৩টি মামলা হয়েছে।

    একই সঙ্গে বরিশালের ২৯ জন ও ভোলার দুজনসহ মোট ৩১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...