More

    ঢাকায় র‌্যাবের বিশেষ রোবাস্ট পেট্রোল শুরু

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ রাজধানীতে একাধিক রাজনৈতিক দলের সমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ রোবাস্ট পেট্রোল শুরু করেছে র‌্যাব।

    শুক্রবার দুপুরে র‌্যাব-২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় র‌্যাব-২ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিতকরণে দেশব্যাপী নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে।

    এরই ধারাবাহিকতায় শুক্রবার যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা প্রদানের অংশ হিসেবে র‌্যাব-২ এর আওতাধীন মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও

    এবং তেজগাঁও শিল্প এলাকায় বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পর্যাপ্ত পিকআপ টহল ও মোটরসাইকেল টহল ডিউটিতে মোতায়েন করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...