More

    উজিরপুরে ১৬৪ তম নৌকা বাইচে লাখ মানুষের ভীর

    অবশ্যই পরুন

    উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ প্রায় লাখ মানুষের উপস্থিতিতে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে বরিশালের উজিরপুর উপজেলার হারতার কচা নদীতে অনুষ্ঠিত হলো ১৬৪ তম নৌকা বাইচ প্রতিযোগিতা।

    ২৮ অক্টোবর শনিবার দিনভর মানুষের মিলন মেলায় উৎসবের নগরীতে পরিনত হয়েছে হারতা বাজারটি। দেশের বিভিন্ন এলাকা থেকে দলে, দলে নারী পুরুষ সমবেত হয়ে নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করেন তারা।

    বাংলার ইতিহাসের সবচেয়ে পুরাতন বার্ষিক নৌকা বাইচ দেড়শত বছরেরও বেশী সময় ধরে বরিশাল জেলার উজিরপুরের প্রান্তিক জনপদ হারতার কচা নদীতে অনুষ্ঠিত হচ্ছে।

    হিন্দুসম্প্রদায়ের লক্ষী পুজা উপলক্ষে ১৬৫ বছর আগে পুজারদিনে সর্বপ্রথম নৌকা বাইচ শুরু হলে এরপর থেকে প্রতিবছর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।

    হারতা বাজার কমিটি ও ইউনিয়ন পরিষদ যৌথ ভাবে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার আয়োজন করেন। নৌকা বাইচ উপভোগ করতে দেশের বিভিন্ন এলাকা থেকে শতশত ট্রলার, লঞ্চও সড়ক পথে প্রায় লাখ মানুষ ভিড় জমায়। নৌকা বাইচ উপলক্ষে হারতায় দিনব্যাপি মেলা বসে বাজারটিতে।

    শনিবার হারতা ছিলো যেন এক উৎসবের জনপদ দর্শনার্থী পথচারণায় মূখরিত হয়ে উঠে কচা নদীর দুই প্রান্ত। এ বছর প্রতিযোগীতায় ফরিদপুর মাদারীপুর ও গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ৫ টি বাইচ দল অংশ নেয়। বাইচ প্রতিযোগীতা দেখে উপস্তিত দর্শকরা মুগ্ধ হয়েছেন।

    প্রতিযোগীতায় গোপালগঞ্জ জেলার লক্ষনদি এলাকার লাজুর দল প্রথম গোপালগঞ্জ সদরের কমলেশ বাকছির দল ২য় মাদারীপুরের অমল সরকারের দল ৩য় হয়েছেন নৌকা বাইচ প্রতিযোগীতায় শেষে বিজয়ীদেও মধ্যে পুরুস্কার বিতরন বরিশাল – ২ আসনের সংসদ সদস্য মো: শাহে আলম ,

    সংরক্ষিত সংসদ সদস্য, রুবিনা মীরা , সহকারী পুলিশ সুপার( সার্কেল) ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদেস্য, মনিরুল ইসলাম মনি.উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকতা ফারিহা তানজিন মুমু।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Hur Man Tar Testosterone Enanthate 250

    Testosterone Enanthate 250 är en populär form av testosteron som används av både bodybuilders och idrottare för att öka...