More

    বরিশালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গুতে আর ও তিনজনের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের তথ্য সংগ্রহ শাখা। জানা গেছে, হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে সর্বশেষ বরিশালের বন্দর থানার কুন্দিয়ালপাড়া এলাকার রিয়াজ উদ্দিন বিশ্বাস (৫০),

    পিরোজপুরের কামারকাঠি এলাকার অনামিকা (২২) ও বরগুনার পাথরঘাটা উপজেলার সেকান্দার আলী (৫০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    আর এ নিয়ে চলতি বছরে এ হাসপাতালে ভর্তি হওয়া প্রায় সাত হাজার রোগীর মধ্যে ১১৫ জন রোগীর মৃত্যু হয়েছে।

    হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ৩৬ জন।

    বর্তমানে এ হাসপাতালে ১৪৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস জানান, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    CONVIENE Giocare Rso Onore SULLA Anteriore Ricarica?

    Tutte queste informazioni le trovi nell'apposita guadagno dedicata alle condizioni dell'offerta, che razza di ti illustreranno autenticamente come adattarsi...