More

    বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার পুকুরে

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনচালিত অটোভ্যানকে ধাক্কা দিয়ে সড়কের পাশের পুকুরে ছিটকে পড়ে প্রাইভেট কার। এ ঘটনায় দুই চালক আহত হন। এদের মধ্যে ভ্যানচালকের অবস্থা গুরুতর বলে জানা যায়।

    তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ৭ নভেম্বর মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    গৌরনদী ফায়ার সার্ভিস অফিসার বিপুল হোসেন বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে পেছন থেকে ধাক্কা মেরে পুকুরে পড়ে যায়।

    এতে ভ্যান ও প্রাইভেটকার চালক দুজনই আহত হন বলে জানা যায়। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. গোলাম রসুল মোল্লা জানান, ঘটনার পর থেকে প্রাইভেট কার চালক পলাতক রয়েছেন।

    প্রাইভেট কারটি উদ্ধারে কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...