More

    বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করায় আটক ১২

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১২ তরুণকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বুধবার (১১ মার্চ) সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ প্রাঙ্গণে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ সদস্যরা অংশ নেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি গৌরনদীর বিভিন্ন এলাকায় মাদকের উপদ্রব বেড়ে গেছে। সন্ধ্যার পর আড্ডার আড়ালে অনেক তরুণ-যুবক মাদক সেবন করছে বলে অভিযোগ রয়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ তরুণ সমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    এ পরিস্থিতিতে মাদকের বিস্তার রোধে সচেতন নাগরিকরা উপজেলা প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সমাজ থেকে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

    সে সিদ্ধান্তের আলোকে বুধবার বিকেলে মাইকিং করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের সন্ধ্যার পর রাস্তার মোড়, হোটেল-রেস্তোরাঁ, পার্ক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে আড্ডা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পরে নির্দেশনা কেউ মানছে কি না তা দেখতে সন্ধ্যায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি স্থানে আড্ডারত অবস্থায় ১২ তরুণকে আটক করা হয়।

    গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, মাদকের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের সুরক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    তিনি আরও বলেন, আটকদের প্রাথমিকভাবে সতর্ক করে মুচলেকা নেওয়া হয়েছে এবং তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beste Verbunden Casinos 2026 10+ Top seriöse Spielsaal Seiten

    Had been zählt ist und bleibt, so folgende sichere Spieleumgebung gegenwärtig ist ferner alle Abläufe periodisch überprüft und technisch...