More

    চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা দিলো বিএনপি

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ চতুর্থ দফায় ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিলো বিএনপি। আগামী রোববার (১২ নভেম্বর) ও সোমবার (১৩ নভেম্বর) সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপির নেতাকর্মীরা।

    বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে দলটির পক্ষ থেকে এমন ঘোষণা পাওয়া যায়। দলটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে।

    এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকেও অবরোধ কর্মসূচির ঘোষণা এসেছে। দলটির সভাপতি অলি আহমদ আগামী ১২ ও ১৩ নভেম্বর সারাদেশে অবরোধের ডাক দিয়েছেন। একইসঙ্গে তিনি বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।

    উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি।

    হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। যা শেষ হয় গত ২ নভেম্বর। এরপর বিরতি দিয়ে দিয়ে তিন দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spinbitapp Neteller Deposit, Withdraw, and Fees

    ContentsIntroducing Spinbitapp and NetellerHow to Make a Neteller Deposit at SpinbitappWithdrawing Your Winnings to NetellerFees, Limits, and Important ConsiderationsTroubleshooting...