More

    উজিরপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    অবশ্যই পরুন

    উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে নেতাকর্মীদের ঢল। ১১ নভেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগ উজিরপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান জাতীয় সঙ্গীত,র‍্যালী ও আলোচনা সভা,কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে নেতাকর্মীরা।

    আলোচনা সভায় উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীর সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য মোঃ আনিচুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন,

    পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস কুমার রায়,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল হোসেন সবুজ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শাহিন,উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা। উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর বাবুল সিকদার, নজরুল ইসলাম মামুন, নাসির সিকদার,ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুব হোসেন হাওলাদার, মোঃ নজরুল ইসলাম মাঝি,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেনসহ অনেকে।

    এছাড়াও যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগদান করেন সাতলা, বামরাইল,শিকারপুর, হারতা,শোলক, ওটরা,বড়াকোঠা,গুঠিয়া,জল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের হাজার,হাজার নেতাকর্মী।

    এসময় অনুষ্ঠানের সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপি- জামায়াতের অপশক্তিকে রুখে দিতে হবে।

    এদিকে ভোর থেকে নেতাকর্মীরা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার লক্ষে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ইচলাদী বাসস্ট্যান্ডে জড়ো হতে থাকে। একপর্যায়ে সভাস্থলে নেতাকর্মীদের ঢল নামে।

    বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-,বরিশাল মহাসড়কের ইচলাদী-বামরাইল মোটরসাইকেল শোভাযাত্রা করে নেতাকর্মীরা। এছাড়াও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নেতাকর্মীরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Betr login bonus guide: Aussie players’ offers, wagering & more

    Why the Betr Login Matters for Aussie PlayersHow to Register and Create Your AccountStep‑by‑Step Betr Login ProcessPayment Methods and...