More

    বরিশালের গৌরনদী উপজেলায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলায় যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।

    এতে ৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    মঙ্গলবার রাতে উপজেলার ধুরিয়াইল এলাকায় এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের যুবলীগ কর্মী শাওন

    হাওলাদার গ্রুপ ও নন্দনপট্টি গ্রামের যুবলীগ কর্মী মাওলা সরদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

    এ বিরোধের জেরে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ধুরিয়াইল এলাকায় দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মাওলা সরদার গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে শাওন হাওলাদার গ্রুপের ৭ জনকে আহত করে।

    আহতরা হলেন- যুবলীগ কর্মী শাওন হাওলাদার কালু বেপারী রাহাত খলিফা আল আমিন সরদার সাহাব হাওলাদার মঈন শিকদার শাওন শিকদার।

    তাদের মধ্যে শাওন, কালু বেপারী ও রাহাতকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এ ঘটনায় শাওনের বাবা মো. হাবুল হাওলাদার বুধবার সকালে গৌরনদী মডেল থানায় অভিযোগ দিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Experience the Ultimate Betting

    Real players commend the vast selection but mention occasional glitches in older titles. Average RTP hovers around 96% (standard...