More

    মোমবাতির আলোয় ভোলার লালমোহনে ডিগ্রী পরীক্ষা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার:ভোলা লালমোহনে মোমবাতির আলোতে পরীক্ষা দিয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি প্রথম বর্ষের ১০৯ জন পরীক্ষার্থী।

    শুক্রবার (১৭ নভেম্বর) উপজেলার ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ কেন্দ্রে সকাল শিফটে অনুষ্ঠিত সিভিক এডুকেশন-১ বিষয়ে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হয় ।

    জানা যায়, শুক্রবার সকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পূর্বনির্ধারিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন শিক্ষার্থীরা। তবে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার বিকালে সাড়ে ৫ টা পর্যন্ত লালমোহন উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।

    এছাড়া আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং বৃষ্টির কারণে পরীক্ষা কেন্দ্রের কক্ষগুলো অন্ধকার হয়ে যায়। এ জন্য ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের সুবিধার্থে মোমবাতির ব্যবস্থা করেন। ওই মোমবাতির আলোতেই শুক্রবার সকালে পরীক্ষা শেষ করেন পরীক্ষার্থীরা।

    এ বিষয়ে ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাহের উদ্দিন বলেন, ঘূর্ণিঝড় মিধিলির কারণে পরীক্ষার হল অন্ধকার হয়ে যায়। পরীক্ষার্থীদের জন্য মোমবাতির ব্যবস্থা করা হয়েছে। একটু সমস্যা হলেও পরীক্ষার্থীরা ভালো ভাবেই তাদের পরীক্ষা শেষ করতে পেরেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wirklich so beherrschen Die kunden ebendiese wichtige Spielbank Spiele jedweder wie geschmiert gratis kosten

    Casinos pluspunkt jenes Angebot wieder und wieder, um fur jedes innovative Spiele zu umwerben ferner unser Zocker zum Erproben...