More

    সাকিব তিন আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে তিনটি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। শনিবার তাঁর পক্ষে থেকে একজন প্রতিনিধি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

    সাকিব ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন কিনেছেন বলে জানা গেছে। ঢাকা বিভাগের বুথের দায়িত্বে থাকা মাহমুদুল আসাদ রাসেল ঢাকা-১০ আসনে সাকিবের মনোনয়ন কেনার কথা নিশ্চিত করেছেন। মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন ফরম কেনার তথ্য নিশ্চিত করেন খুলনা বুথের দায়িত্বে থাকা শেখ মো. হাসান মেহেদী।

    এদিকে, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, সাকিব আল হাসান ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করতে চান। শনিবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।

    গত বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ভাষণে সিইসি জানান, মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ৭ জানুয়ারি।

    এদিকে, সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন সংগ্রহের মাধ্যমে ফরম বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিক শুরু করেন। এর পর বেলা ১১টার পর থেকে মনোনয়ন কেনা দলীয় প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spinbitapp Neteller Deposit, Withdraw, and Fees

    ContentsIntroducing Spinbitapp and NetellerHow to Make a Neteller Deposit at SpinbitappWithdrawing Your Winnings to NetellerFees, Limits, and Important ConsiderationsTroubleshooting...