More

    নির্বাচনের আগে সকল জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযানে র‌্যাব

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: বাংলাদেশের বিভিন্ন জেলায় বা পাড়া মহল্লায় নির্বাচনের আগে চালানো হবে অভিযান । এ অভিযানে মাধ্যমে বিভিন্ন বস্তি এলাকায় যেখানে অস্ত্রের সন্ধান পাওয়া যাবে সেখান থেকেই অবৈধ অস্ত্র উদ্ধার করা হবেঃ র‌্যাব।

    র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে, যারা চিহ্নিত অপরাধী তাদের আইনের আওতায় আনতে কাজ চলছে।

    এ কার্যক্রম চলমান থাকবে।’ শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। খন্দকার মঈন বলেন, সংবিধানের ১২৬ ধারা অনুযায়ী সব নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সহায়তা করছে।

    নির্বাচন কমিশন থেকে জারিকৃত বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন করে যাচ্ছে র‌্যাব তিনি বলেন, অবরোধ শুরুর পর থেকে পরবর্তী সময় যাত্রীবাহী, পণ্যবাহী যানবাহন ও তেলবাহী লরিসহ ১৭ হাজারের বেশি গাড়িকে স্কট প্রদান করেছে র‌্যাব।

    দু’শোর বেশি কনভয়কে স্কট প্রদান করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছে। আমরা এটা করছি যাতে অর্থনৈতিক চেইনটা ঠিক থাকে।

    র‌্যাবের এই কর্মকর্তা বলেন, নাশকতাকারীরা স্থান কাল পাত্র ভেদে কিছু চোরাগুপ্তা হামলা করছে। এসব হামলা প্রতিরোধে র‌্যাব সদস্যরা বিভিন্ন জায়গায় ছদ্মবেশে অবস্থান করছে, গণপরিবহনে যাত্রীবেশে অবস্থান করছে।

    আমরা বেশ কয়েকজনকে নাশকতার সময় হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    If you would like multiple membership, check in on most other sweepstakes gambling enterprises instead

    On Splash Coins, it is small, simple, and generally simply demands a picture of the ID or a beneficial...