More

    বরিশালে রাষ্ট্রবিরোধী মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলায় বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

    র‍্যাব-৮ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে শনিবার বিকেলে গ্রেপ্তার করে।

    রোববার (১৯ নভেম্বর) সকালে র‍্যাব-৮ এর মিডিয়া সেলে এই সংক্রান্ত তথ্য জানানো হয়। র‍্যাব জানিয়েছে, বিএনপি ও জামায়াতের ডাকা ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর তিনদিনের অবরোধ কর্মসূচিতে জেলা ছাত্রদলের সবুজ আকন ৬০/৭০ জন লোক নিয়ে বরিশালের এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ব্রিজের দক্ষিণ দিকে ঢাকা-

    বরিশাল মহাসড়কে পাকা রাস্তার ওপর সরকার বিরোধী স্লোগান দিয়ে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন।

    ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেন ও গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় বিমানবন্দর থানা পুলিশ ‘স্পেশাল পাওয়ার এ্যাক্ট-১৯৭৪’ এর ধারা-১৫ অনুযায়ী মামলা দায়ের করে।

    সেই মামলায় সবুজ আকনকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানিয়েছে, রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও নাশকতা আইনে দায়ের হওয়া মামলায় সবুজ আকনকে গ্রেপ্তার করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    CONVIENE Giocare Rso Onore SULLA Anteriore Ricarica?

    Tutte queste informazioni le trovi nell'apposita guadagno dedicata alle condizioni dell'offerta, che razza di ti illustreranno autenticamente come adattarsi...