More

    মেডিকেল শিক্ষার্থীর প্রাণ কেড়ে নিল ট্রাক

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোডে একটি ইজিবাইকে দ্রুত গতির ট্রাকের ধাক্কায় শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন যাত্রী।

    সোমবার ২৭ নভেম্বর রাতে নগরীর কাজীপাড়া সংলগ্ন সিঅ্যান্ডবি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম তৌফিক আহম্মেদ শুভ। তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের এমবিবিএস ৪৮তম ব্যাচের ছাত্র।

    শুভ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোমা এলাকার বাসিন্দা মতিউর রহমানের ছেলে। দুর্ঘটনার পর অভিযুক্ত ট্রাকের চালক রিয়াজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    রিয়াজ মিয়া মাগুরা সদরের বাসিন্দা। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার বলেন, নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে একটি ইজিবাইক আমতলার মোড়ের দিকে যাচ্ছিল।

    ইজিবাইকটি সিঅ্যান্ডবি রোড কাজিপাড়া এলাকার কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী শুভর মৃত্যু হয়।

    আহত হন আরও তিনজন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) ফয়জুল করিম বলেন, ঘটনার পরপরই ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

    এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Evaluate a good handpicked set of the best real cash ports internet sites

    See if deposit, losses, choice, and you can course restrictions would be put until the very first payment When you...