More

    শেবাচিমের শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহপাঠীরা।

    মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপর দেড়টার দিকে নগরের আমতলা মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। সোমবার রাত পৌনে ৯টার দিকে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড বৈদ্যপাড়ার প্রবেশমুখে ট্রাকচাপায় শিক্ষার্থী তৌফিক আহম্মেদ শুভ নিহত হয়। আহত হয় অটোরিকশাচালক মো. মিজানুর রহমান।

    নিহত শুভ শেবামেকের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোমা এলাকার মো. মতিউর রহমানের ছেলে। শেবাচিমের শিক্ষার্থী সৌমিক, তৌফিকসহ শিক্ষার্থীরা জানান, সহপাঠী শুভ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুপুর সোয়া ১টার দিকে শিক্ষার্থীরা নগরে আমতলা মোড় এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নেন।

    সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত তাদের সাথে কথা বলেছেন। তিনি তাদের দাবি পূরণের আশ্বাস দিয়ে বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় নগর ভবনে আমন্ত্রণ জানিয়েছেন। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর আড়াইটায় অবরোধ তুলে নেন। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসেন স্থানীয় ও আহতের বরাতে জানান, অটোরিকশায় করে শুভ নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন।

    বৈদ্যপাড়া গলির মুখে গতিরোধক রয়েছে। নথুল্লাবাদ থেকে বিপরীত দিকগামী পানির ট্যাংকবাহী ট্রাকটি গতিরোধকের ওপর দিয়ে না যেতে রং সাইডে গিয়ে মুখোমুখি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়া শুভর মাথা চাকা নিচে পড়ে। ঘটনাস্থলে শুভর মৃত্যু হয়।

    এ ঘটনার পর ট্রাকসহ চালক রিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আশরাফ হোসেন ভূঞা বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ট্রাকচালককে গ্রেপ্তারের পাশাপাশি ট্রাকটিকেও জব্দ করা হয়েছে। বাকী আইনগত কার্যক্রম চলছে।

    তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, তাদের আন্দোলনও শান্তিপূর্ণ ছিল। আমরা সবাই নিরাপদ সড়ক চাই। তাই শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সড়ক অবরোধ তুলে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

    এদিকে বেপরোয়া গতিতে যানবাহন চালিয়ে মৃত্যু ঘটানোর অভিযোগে করা মামলার আসামী হিসেবে রিয়াদকে আদালতে পাঠানো হয়েছে।

    কোতোয়ালি মডেল থানার জিআরও এসআই এনামুল হক বিকেলে জানিয়েছেন, দায়েরকৃত মামলার আসামি হিসেবে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাবিবুর রহমান চৌধুরী রিয়াজকে কারাগারে পাঠিয়েছেন।

    রিয়াজ মাগুরা সদর থানার সিংহডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Evaluate a good handpicked set of the best real cash ports internet sites

    See if deposit, losses, choice, and you can course restrictions would be put until the very first payment When you...