More

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সর্বশেষ ২৪ ঘণ্টার হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২২ প্লাটুনসহ সারাদেশে ১৬১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

    বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। তিনি বলেন, হরতালে ঢাকা ও আশপাশের জেলায় ২২ প্লাটুনসহ সারাদেশে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

    এদিকে ফায়ার সার্ভিস জানায়, ২৮ নভেম্বর সকাল ৬টা থেকে ২৯ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫টি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পাওয়া যায়।

    এর মধ্যে ঢাকা সিটিতে একটি, গাজীপুরে দুটি, বাগেরহাটে একটি ও সিরাজগঞ্জে একটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩টি বাস ও ২টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।

    এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮ ইউনিট ও ৪২ জন জনবল কাজ করে।

    জানা গেছে, ২৮ নভেম্বর থেকে ২৯ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২২৮টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Vor der Anmeldung bei Dynabet Casino Germany: Gebühren, Regeln und Einschränkungen — ausführlicher Ratgeber

    Vor der Anmeldung bei Dynabet Casino Germany: Gebühren, Regeln und Einschränkungen — ausführlicher Ratgeber Bevor Sie sich bei Dynabet Casino...