More

    বরিশালে ইঞ্জিনচালিত ভ্যান থেকে ছিটকে অন্তঃসত্ত্বা নিহত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশালে গৌরনদী উপজেলায় ইঞ্জিনচালিত ভ্যান থেকে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ। কারান্তরীণ স্বামীর সঙ্গে সাক্ষাতের জন্য তিনি রওনা হয়েছিলেন।

    বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার শাহজিরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন । নিহত ২২ বছরের মোসা. শিলা উপজেলার উত্তর সাকোকাঠি গ্রামের মো. সোহান শেখের স্ত্রী। সোহান শেখ মাদক মামলার আসামি হিসেবে কারাগারে আছেন।

    উপজেলার শরিকল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য রনি মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার স্বামীর সঙ্গে দেখা করতে ইঞ্জিনচালিত অটোভ্যানে রওনা দিয়েছিলেন শিলা।

    শাহজিরা গ্রামে পৌঁছুলে সামনে একটি অটোরিকশার পড়লে দ্রুতগতির ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চলে যায়। ভ্যানের একটি চাকা রাস্তার পাশে থাকা ড্রেজারের পাইপের উপর উঠে গেলে গৃহবধূ শিলা ছিটকে পড়েন। এসময় তিনি রাস্তার দিয়ে যাওয়া ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।

    ওসি আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফোরকান হোসেন হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করা হয়েছে। তবে ভ্যানসহ চালক পালিয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Grosvenor Betting feels surprisingly effortless even for first-timers

    Getting started with grosvenor betting often feels straightforward thanks to its clear layout and intuitive features, making it accessible even for those new to the platform.