More

    মির্জা ফখরুলকে কেন জামিন নয়: হাইকোর্ট

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কেন জামিন দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

    বৃহস্পতিবার এক আবেদনের শুনানি করে বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। আগামী সাত দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

    এদিন সকাল ১১টার দিকে শুনানি শুরু হয়। শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনার সময় উপস্থিত ছিলেন না।

    তাকে ওইদিন গ্রেপ্তার করা হয়নি। তিনি নির্দেশ দেননি হামলার। অসুস্থ তিনি , চিকিৎসা নিতে হয় তাকে। এই মামলায় শাহজাহানকে জামিন দেওয়া হয়েছে। এরপর জয়নুল আবেদীন আদালতে জামিনের পক্ষে কিছু রেফারেন্স তুলে ধরেন।

    রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিনের বিরোধিতা করে বলেন, আসামি একটি দলের মহাসচিব, তার ডাকে সারাদেশ থেকে লোকেরা আসে। হামলা করেন। পরে আদালত জামিন না দিয়ে রুল দেওয়ার কথা জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Winnit Casino – Quick‑Hit Slots voor Directe Spanning

    Winnit Casino is de go‑to plek voor spelers die verlangen naar snelle, energieke gaming-momenten. Of je nu in de...