More

    প্রাথমিকে প্রথম ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা কাল

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩-এর ১ম ধাপের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) আওতাধীন জেলাসমূহের লিখিত পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।

    শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলাপর্যায়ে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

    এ সংক্রান্ত সব প্রকার সামগ্রী ইতোমধ্যে জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    তিনি সুন্দর ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পাদনের জন্য সবার সহযোগিতা কামনা করেন। তিন বিভাগের ১৮ জেলায় (রংপুর ৮+ বরিশাল ৬+ সিলেট ৪) এবারের পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন,

    কেন্দ্রের সংখ্যা ৫৩৫টি এবং কক্ষের সংখ্যা ৮১৮৬টি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পরীক্ষাসংক্রান্ত যে কোনো প্রয়োজনে ০২৫৫০৭৪৯৬৯ নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Las juegos de el casino online resultan desarrollados empleando una inmejorable ciencia de su tendencia

    La plataforma, parte de una clan sobre apuestas consolidada, pertenece a una diferente marca comercial reconocida, Paf Aca, encontraras los...