More

    সাদিকের বিরুদ্ধে ইসিতে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ দ্বৈত নাগরিকত্বের অভিযোগ উঠেছে বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে।

    তিনি আমেরিকার নাগরিক এবং সেখানে তাঁর স্ত্রীর বাড়ি থাকার তথ্য হলফনামায় গোপন করা হয়েছে বলে দাবি করেছেন নৌকার প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।

    এসব অভিযোগ জানিয়ে সাদিকের মনোনয়ন বাতিল চেয়ে বুধবার নির্বাচন কমিশনের আপিল বিভাগে আবেদন জানানো হয়েছে।

    আপিল আবেদনের সত্যতা নিশ্চিত করেছেন জাহিদ ফারুকের মনোনয়ন সমর্থনকারী আওয়ামী লীগ নেতা কে বি এস আহমেদ কবীর ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করীম।

    এ অভিযোগ প্রমাণ হলে সাদিকের মনোনয়নপত্র অবৈধ হয়ে যেতে পারে।

    মহানগরের রাজনীতি নিয়ন্ত্রণ নিয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ ফারুক এবং সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর মধ্যে কয়েক বছর ধরে বিরোধ চলছে।

    প্রতিমন্ত্রীর সমর্থক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুর করীম জানান, হলফনামায় স্ত্রীর আমেরিকায় বাড়ি থাকার তথ্য গোপন করার অভিযোগে সাদিক আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে যাচাই-বাছাইকালে রিটানিং কর্মকর্তার কাছে আবেদন করেছিলেন।

    তবে এফিডেভিট আকারে না হওয়ায় রিটার্নিং কর্মকর্তা আবেদন নাকচ করে সাদিকের প্রার্থিতা বহাল রেখেছেন। এরই মধ্যে তারা সাদিকের আমেরিকায় নাগরিকত্ব থাকার বিষয়টি নিশ্চিত হয়েছেন।

    সাদিকের মনোনয়ন বাতিল চেয়ে অভিযোগের উপযুক্ত প্রমাণসহ ইসির আপিল বিভাগে গতকাল ফের আবেদন করা হয়েছে।

    প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের দেওয়া তথ্যমতে, আমেরিকার নিউইয়র্কে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ভোটার নম্বর ৪১০৯০৪০০৭। ঠিকানা ৮৯-৬৮, ২১৫ প্লেস, কুইন্স ভিলেজ, নিউ ১১৪২৭। তাঁর স্ত্রী লিপি আবদুল্লাহর নিউইয়র্কে ভোটার নম্বর ৪১০৯১৪০৮৮।

    স্ত্রীর নামে নিউইয়র্কে বাড়ির ২১৫ প্লেস,ঠিকানা ৮৯-৬৮, কুইন্স ভিলেজ,ব্লক ১০৬৫৮, নিউ ১১৪২৭ । সাদিকের আইনজীবী রাজীব বলেন, প্রতিপক্ষ ইসিতে চ্যালেঞ্জ করলে তারাও আইনি লড়াই করবেন।

    রিটার্নিং কর্মকর্তা বলেন অস্ট্রেলিয়ায় নাগরিকত্ব থাকার অভিযোগে যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের মনোনয়নপত্র বাতিল করেছেন।

    ওই আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি পঙ্কজ নাথ তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    How it operates currently answers a highly specific you want, and frequently which is enough

    Flexepin and debit cards each other support simple local casino deposits, nevertheless they works differently I really don't consider all...