More

    বেতাগীতে গণভোট সচেতনতায় সুজনের পথনাট্য প্রদর্শনী

    অবশ্যই পরুন

    বেতাগী বরগুনা প্রতিনিধি: গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশজুড়ে সাংস্কৃতিক অভিযাত্রার অংশ হিসেবে উপক’লীয় জনপদ বরগুনার বেতাগীতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে ‘আঁধারে আলোর স্বপ্ন’একটি ব্যতিক্রমী পথনাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

    দেশের চলমান প্রেক্ষাপটে ‘গণভোট’ এবং নাগরিক অধিকার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার (২ ফেব্রুয়ারি) ৩ টায় নাট্যাঙ্গনের সন্বয়কারী নাহিয়ানের পরিচালনায় বেতাগী শহরের পৌর অডিটোরিয়াম চত্বরে এই পথনাট্য প্রদর্শিত হয়।

    নাটক ও গানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে গণভোটের গুরুত্ব, সাংবিধানিক অধিকার এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সুজন প্রতিনিধিদের মতে, সাধারণ মানুষের মধ্যে রাষ্ট্রীয় নীতি-নির্ধারণী বিষয়ে অংশগ্রহণ করার মানসিকতা তৈরি করাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য।

    নাটকের সংলাপে উঠে আসে: গণভোট কী এবং কেন এটি প্রয়োজন, জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের মতামতের প্রতিফলন, সুশাসন প্রতিষ্ঠায় একজন সচেতন নাগরিকের দায়িত্ব। পথনাট্য শেষে গণভোট সম্পর্কে সুজন বেতাগী উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম মন্টু বলেন, ‘গণতন্ত্রকে সুসংহত করতে হলে জনগণের সরাসরি মতামত প্রকাশের সুযোগ থাকা জরুরি। গণভোট সেই প্রক্রিয়ারই একটি অবিচ্ছেদ্য অংশ।

    আমরা চাই প্রতিটি মানুষ তাদের অধিকার সম্পর্কে জানুক এবং রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখুক।’ যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার খান বলেন, ‘গণতন্ত্র কেবল ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করাই হলো প্রকৃত গণতন্ত্র।

    আমরা আজ এই পথনাটকের মাধ্যমে সাধারণ মানুষকে এটাই বোঝাতে চেয়েছি যে, গণভোট আপনার একটি সাংবিধানিক অধিকার। দেশের বড় কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণের সরাসরি মতামত গ্রহণ করা হলে সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।’ এই সচেতনতামূলক পথনাট্যের প্রাণবন্ত উপস্থাপনা উপস্থিত সাধারণ দর্শকদের আকৃষ্ট করে।

    উপজেলার জনগুরুত্বপূর্ণ এলাকায় নাটকটি দেখার জন্য পথচারী ও স্থানীয় বাসিন্দা ভিড় করেন। এ সময় উপস্থিত দর্শকরা জানান, অভিনয়ের মাধ্যমে জটিল বিষয়গুলো সহজে বুঝতে পেরে তারা উপকৃত হয়েছেন। অনেকেই এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি পালনের আহ্বান জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    In unseren Ubersichten findest du diese besten Provider uff Feld

    Schnell hinten liegt Wunderino via noch mehr wanneer a single.one hundred beliebten oder lokalen Durchgang, zwischen Megaways & Spielautomaten...