More

    ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক উল্টে প্রাণ গেল দুই মৌচাষীর

    অবশ্যই পরুন

    ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে দুই মৌ-চাষী নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর বড়ব্রিজ ডিভাইডার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

    নিহত রানা (২৭) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিলবালিয়া গ্রামে আমজেদের ছেলে ও লিখন (১৮) একই উপজেলার সামর্থবাড়ী গ্রামের মুক্তারের ছেলে।

    মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, মধু সংগ্রহের উদ্দেশ্যে ট্রাক যোগে মৌচাক নিয়ে যশোর থেকে মাদারীপুরের ঘটকচর যাচ্ছিলেন মৌচাষীরা। যাওয়ার পথে পশ্চিম রাজৈর বড়ব্রিজ ডিভাইডার মোড়ে আসলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

    এতে ঘটনাস্থলেই রানা ও লিখন নামে দুই মৌ-চাষীর মৃত্যু হয়। ঘটনার পর থেকেই আত্মগোপনে ট্রাক চালক। তিনি আরও বলেন, ইতোমধ্যেই আমরা নিহতদের মরদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করেছি । নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Report on better local casino incentives about 2015

    The champ was provided having a beneficial $eight,one hundred thousand traveling coupon to use to their Mexican travel nevertheless...