More

    ১৮ ডিসেম্বর বিজয় র‍্যালি করবে আ.লীগ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃআগামী ১৮ ডিসেম্বর আওয়ামী লীগ বিজয় র‍্যালি করবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    তিনি জানান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হওয়া র‍্যালিটি ধানমন্ডি ৩২ নম্বর গিয়ে শেষ হবে।

    রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের এক যৌথসভায় তিনি জানান। কাদের বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস পালন করা হবে।

    ওইদিন বিকেলে আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনা সভায় সভাপতিত্ব করবেন। তিনি আরও বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দলের পক্ষ থেকে সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে।

    আর বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর আলোচনা সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া,আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মির্জা আজম, আ ফ ম বাহাউদ্দিন নাছিম,

    জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Shell out because of the cellular telephone casinos give a handy and you can safe way for people and make dumps into their gambling...

    We really do not compare or tend to be all names while offering And you can whether you are rotating...