More

    স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই: ওবায়দুল কাদের

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, প্রতিদ্বন্দ্বিতার কোনো বিকল্প নেই।

    বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সুযোগ নেই। ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর দায়িত্ব পালন নিয়ে আপত্তি নেই আওয়ামী লীগের।

    তবে সেনাবাহিনীকে সব বিষয়ে বিতর্কিত করার বিরুদ্ধে আওয়ামী লীগ। তিনি বলেন, বিএনপি দেশের নির্বাচন ও গণতন্ত্রের পথে হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই দেশের সার্বিক গণতন্ত্র সংকটের মুখে।

    কাদের বলেন, দেশকে খাটো করতে বিদেশিদের কাছে বদনাম করে কিছু লোক ও বিএনপির মতো কিছু দল। বিএনপির অবরোধ মানেই বাসে আগুন, গুপ্ত হামলা।

    তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সহিংসতা করে, ষড়যন্ত্র করে ও সন্ত্রাস করে ৭ জানুয়ারির নির্বাচনকে বানচাল করা যাবে না। হামলা-সহিংসতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের এসএম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When they do not, predict verification factors after you just be sure to cash-out

    Trying outsmart the device which have numerous membership? But don't ignore the KYC (Know The Customer) step, or distributions...