More

    র‌্যাবের অভিযানে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা তারিক

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ র‌্যাবের অভিযানে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা তারিক বরিশালে স্বেচ্ছাসেবক দলের নেতা তারিককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ১২ ডিসেম্বর রাতে তাকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত তারিক সুলাইমান মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার এম বি এম মোশারেফ হোসাইনের ছেলে। র‌্যাব জানায়, গত ৩১ অক্টোবর তারিক নগরীর কাশিপুর লাকুটিয়া সড়কের রুপাইয়া এতিমখানার সামনের সড়কে কয়েকজন সহযোগীসহ স্টিলের পাইপ, লোহার শাবল ও লাঠিসোঁটা হাতে রাষ্ট্রবিরোধী নানা স্লোগান দেন। এসময় রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে এবং কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করলে জনগণ ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সেই সঙ্গে জনমনে আতঙ্কের সৃষ্টি করেন তারা। এছাড়া তারিকের নেতৃত্বে বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড করার অভিযোগ রয়েছে। এয়ারপোর্ট থানায় পুলিশের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় প্রধান আসামি ছিলেন তারিক। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। সেখান থেকে র‌্যাবের একটি বিশেষ দল তারিককে গ্রেপ্তার করে। পরে তাকে এয়ারপোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Cons: Need to register to gain access to real time cam advice Need to choice put 3x just before withdrawing

    It normal-volatility slot enjoys a varying RTP as high as % and you may an optimum finances you can...