More

    ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণার সময় রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা চলাকালে রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

    ইসির পক্ষ থেকে ওই সময়ে সর্বপ্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে।

    মঙ্গলবার ইসি সচিবালয়ের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পাঠানো হয়েছে।

    চিঠিতে বলা হয়েছে, সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন আগামী ৭ জানুয়ারি ধার্য করা রয়েছে। আগামী ১৮ ডিসেম্বর হতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে।

    ১৮ ডিসেম্বর হতে ভোটগ্রহণ সমাপ্ত হওয়া পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ব্যতীত নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটারগণ ভোট প্রদানে নিরুৎসাহিত হতে পারে এরূপ কোনো সভা-সমাবেশ বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখা বাঞ্ছনীয়।

    এ অবস্থায় আগামী ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ সমাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ব্যতীত অন্য কোনো প্রকার সভা-সমাবেশ বা অন্য সব প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spinbitapp Neteller Deposit, Withdraw, and Fees

    ContentsIntroducing Spinbitapp and NetellerHow to Make a Neteller Deposit at SpinbitappWithdrawing Your Winnings to NetellerFees, Limits, and Important ConsiderationsTroubleshooting...