More

    বেশির ভাগ ভোটকেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন সকালে

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশির ভাগ ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে। দুর্গম ও প্রত্যন্ত এলাকা এবং সদর থেকে দূরে যেসব ভোটকেন্দ্রে ভোটের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানো যাবে না, সেসব স্থানে ব্যালট পেপার পৌঁছানোর বিষয়ে স্থানীয় পুলিশের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন রিটার্নিং কর্মকর্তা।

    সোমবার নির্বাচন কমিশন এ–সংক্রান্ত নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, নির্বাচনের দিন সকালে ভোট গ্রহণ শুরুর আগেই অধিকাংশ ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

    তবে পার্বত্য এলাকা, হাওর, বাঁওড়, চর বা দ্বীপাঞ্চল বা অনুরূপ দুর্গম অঞ্চলে অবস্থিত ভোটকেন্দ্র অথবা জেলা সদর বা উপজেলা সদর বা মহানগর থেকে বেশি দূরত্বের প্রত্যন্ত এলাকার যেসব ভোটকেন্দ্রে ভোটের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানো সম্ভব হবে না, সেসব ভোটকেন্দ্রের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা সহকারী রিটার্নিং কর্মকর্তা স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে সময় নির্ধারণ করবেন যানা গেছে ।

    ব্যালট পেপার ভোট গ্রহণের দিন সকালে নিরাপত্তার সঙ্গে ভোটকেন্দ্রে পৌঁছানোর জন্য তথ্য সংগ্রহের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তাকে পরিকল্পনা করে ৩১ ডিসেম্বরে মধ্যে নির্বাচন কমিশনের অনুমোদন নিতে হবে যানা গেছে।

    পরিপত্রে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় থেকে জেলা পর্যায়ে, জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায় থেকে ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী পরিবহন ও বিতরণের সময় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে।

    এ লক্ষ্যে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

    প্রয়োজন অনুসারে নির্বাচন কমিশন সচিবালয় থেকে বিভাগ বা আঞ্চলিক বা জেলা পর্যায়ে নির্বাচনী সামগ্রী পরিবহনে বিশেষ নিরাপত্তার পরিকল্পনা নিতে হবে।

    বিভাগ বা আঞ্চলিক পর্যায় হতে জেলা পর্যায় এবং জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে নির্বাচনী সামগ্রী পরিবহন ও বিতরণে অনুরূপ নিরাপত্তার পরিকল্পনা নিতে হবে। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Letzter schrei herbeifuhren die 5 Lieferant ebendiese Top-Tabelle der beliebtesten Spielotheken z. hd. deutsche Zocker angeschlossen eingeschaltet!

    Zu der der SkillOnNet Ltd Deutsche Online Casinos ferner Spielotheken gebot weitere ein bekanntesten Spiele & Slots wanneer Sie jemals...