More

    এসএসসির রুটিন প্রকাশ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে।

    বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

    সময়সূচি অনুযায়ী- ১৫ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে। ১৮ ফেব্রুয়ারি বাংলা দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র; ২০ ফেব্রুয়ারি ইংরেজি প্রথম পত্র; ২২ ফেব্রুয়ারি ইংরেজি দ্বিতীয় পত্র; ২৭ ফেব্রুয়ারি ইসলাম, বৌদ্ধ ও খ্রিস্ট ধর্ম হিন্দু, ও নৈতিক শিক্ষা; ২৮ ফেব্রুয়ারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; ২৫ ফেব্রুয়ারি গণিত; ২৯ ফেব্রুয়ারি গার্হস্থ্য বিজ্ঞান, সংস্কৃত,

    পালি, কৃষি শিক্ষা, আরবি, শারীরিক শিক্ষা ও ক্রিড়া, চারু ও কারুকলা; ৩ মার্চ পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং; ৫ মার্চ পৌরনীতি ও নাগরিকতা, রসায়ন, ব্যবসায় উদ্যোগ; ৭ মার্চ জীব বিজ্ঞান, ৬ মার্চ ভূগোল ও পরিবেশ; অর্থনীতি;

    ১০ মার্চ বিজ্ঞান, উচ্চতর গণিত; ১১ মার্চ হিসাব বিজ্ঞান; ১২ মার্চ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ মার্চ থেকে ২০ মার্চ ব্যবহারিক পরীক্ষা নিজ পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

    বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানিয়েছিলেন, ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Memo Casino formations game to the distinct kinds considering game play aspects and you may representative choice

    That way, you can register an account during the Memo Casino within the a matter out of moments and...