More

    বরিশালে নৌকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশাল-৫ (মহানগর ও সদর) আসনে ৫৬ সদস্যের নৌকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে। আহ্বায়ক করা হয়েছে নগর আওয়ামী লীগের সহসভাপতি কে বি এস আহমদ কবির। বাকিদের জ্যেষ্ঠতা অনুসারে সদস্য রাখা হয়েছে।

    মেয়র খোকন এবং নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের উপস্থিতিতে বুধবার (২০ ডিসেম্বর) রাতে এটি অনুমোদন দেয়া হয়। নির্বাচন পরিচালনা কমিটির অন্য উল্লেখযোগ্য সদস্যরা হচ্ছেন- আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কে বি এস আহমদ কবির, আফজালুল করিম, আনিচ উদ্দিন শহীদ, রেজাউল হক হারুন, মীর আমিন উদ্দিন মোহন, লস্কর নুরুল হক, মাহমুদুল হক খান মামুন, অধ্যাক্ষ ননী গোপাল দাস, শাজাহান হাওলাদার, নিজামুল ইসলাম নিজাম, ছাত্রনেতা অসীম দেওয়ান, মঈন তুষার, জসিম উদ্দিন।

    সভায় উপস্থিত মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম বলেন, মেয়র ও প্রতিমন্ত্রীর উপস্থিতিতে গত রাতে একটি শক্ত নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে কমিটির প্রধান উপদেস্টা মেয়র খোকন। ৫৬ সদস্যের সবাই এ কমিটির জ্যেষ্ঠতা অনুযায়ী সদস্য।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Entusiasmo_puro_per_eventi_unici_con_https_happy-jokers_it_animazione_e_divertim

    Entusiasmo puro per eventi unici con https://happy-jokers.it, animazione e divertimento assicuratoAnimazione per Matrimoni: Creare un'Atmosfera IndimenticabileServizi Specifici per MatrimoniEventi...