More

    বিএনপি ও ১৪ দলীয় জোটের ৩ দিনের লিফলেট বিতরণ কর্মসূচি

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও ১৪ দলীয় জোট।

    আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে তারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম একই কর্মসূচি ঘোষণা করেন।

    এ সময় তারা বলেন, আসুন ঐক্যবদ্ধ হই, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি। কোনো অবস্থাতেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না।

    চিরতরের জন্য দুর্নীতিবাজ, অর্থপাচারকারী, নির্যাতন ও নিপীড়নকারীদের বর্জন করতে হবে। হতাশ হলে চলবে না, নতুন উদ্যমে সাহসের সাথে বর্তমান সরকারকে না বলতে হবে। সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার কাজে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....