More

    শ্যালিকার বিয়ে থেকে ‘পালালেন’ দুলাভাই মেসি

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ শ্যালিকার বিয়েতে দুলাভাই না থাকলে অনুষ্ঠান পানসে হওয়ার কথা। ভারতীয় উপমহাদেশে বিয়ের আয়োজনে বড় ভূমিকা পালন করতে হয় দুলাভাইকে। মেসির দেশ আর্জেন্টিনায় নিয়ম কিছুটা এদিক-সেদিক হতে পারে। তবে সেখানেও বিয়েতে থাকা চায় দুলাভাইয়ের।

    মেসির জন্ম আর্জেন্টিনার রোজারিওতে। ক্রিসমাসের ছুটি মেসি নিজ বরাবর দেশে কাটাতে পছন্দ করেন। শ্যালিকা বিয়ে হওয়ায় ঘটা করেই দেশে ফিরেছিলেন তিনি। উপস্থিত হয়েছিলেন চার্চে। কিন্তু ভক্তদের চাপে পড়ে শ্যালিকার বিয়ে ফেলে পালাতে হয় দুলাভাই মেসির।

    গত শনিবার রাতে রোজারিও’র চার্চে মেসির শ্যালিকা কার্লা রোকুজ্জের বিয়ে সম্মন্ন হয়েছে। মেসি সেখানে স্ত্রী ও তিন সন্তান নিয়ে হাজির হন। প্রথমে মেসির স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জের সঙ্গে তিন সন্তানকে দেখতে পায় সংবাদ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়।

    মেসির স্ত্রী-সন্তানকে দেখে ভক্তরা বুঝে ফেলেন যে, বিয়ের আসরে আছেন মেসিও। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকার খোঁজও পেয়ে যান ভক্তরা। শুরু হয় ছবি আর সেফলি তোলার হিড়িক। শেষ পর্যন্ত নিরাপত্তা ঝুঁকির কারণে বিয়ের অনুষ্ঠান ছেড়ে চলে যেতে হয় সাবেক বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ডের।

    ভক্তদের ফাঁকি দিলেও আর্জেন্টিনার জনপ্রিয় মিউজিক ব্যান্ড লস টোটোরাকে হতাশ করেননি মেসি । ব্যান্ডের শিল্লীদের সঙ্গে ছবি তোলেন তিনি। ওই ছবি টোটোরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে। সেখানে লিখেছে, ‘কার্লা ও ডামি অনুষ্ঠানে দাওয়াত করায় তোমাদের ধন্যবাদ। নাম্বার টেন আমাদের কাছে সান্তাক্লোজা হয়ে ধরা দিয়েছিল। মেসি ও রোকুজ্জে তোমাদের মানবিকতা ও সরলতার জন্য ধন্যবাদ।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Simply how much Do Gambling establishment Buyers Generate from the 2024

    Traders when you look at the video game with more domestic advantage, such as for instance roulette if you...