More

    স্বতন্ত্র প্রার্থীর অফিস দখলে গিয়ে জরিমানা গুনলেন নৌকার প্রতিনিধি

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সেলিনা ইসলামের অফিস দখল করতে গিয়ে জরিমানা গুনলেন ওই আসনের নৌকা প্রতীকের এক প্রতিনিধি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পঞ্চুম পাটোয়ারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন।

    এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন নুরউদ্দিন চৌধুরী নয়ন। আর স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম। নির্বাচনী অফিস দখল করায় সেলিনা ইসলাম জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। এছাড়া একই আসনের সদর উপজেলার দালাল বাজারে দুর্বৃত্তরা তার পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায়ও তিনি পৃথক অভিযোগ করেন।

    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন বলেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ জানানো হয়। তাদের নির্বাচনী অফিস নৌকার প্রার্থীর লোকজন দখল করছে। সে অভিযোগের পরিপ্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করে আমরা ঘটনার সত্যতা পাই। এতে নৌকা প্রার্থীর প্রতিনিধির পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....